স্কুলের ছাত্রীরা শারীরিক শিক্ষার পাশাপাশি স্কুল ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলাধূলায় স্বক্রিয় অংশগ্রহণ করে থাকে। দিনাজপুর শিক্ষা বোর্ড আয়োজিত ২০১২ সালের আন্ত:স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে। দশম শ্রেণির ছাত্রীদের সমন্বয়ে গঠিত ফুটবল, ক্রিকেট, ব্যাটমিন্টন ও ভলিবল এই ৪টি টীমে প্রায় শতাধিক খেলোয়াড় রয়েছে। ভলিবল ও ফুটবল খেলায় মেয়েদের একটি করে টীম রয়েছে। এই সকল টীমের প্রশিক্ষক ও সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক জনাব , মোঃ আঃ রহিম মিয়া।